প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারে সাংবাদিক অর্পন বড়–য়ার উপর হামলার ঘটনায় বিতর্কিত সমাজসেবা অফিসার বিল্লাল হোসেনের বিরুদ্ধে রামু উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে এ অভিযোগটি দায়ের করেন এটিএন নিউজের কক্সবাজার প্রতিনিধি অর্পন বড়–য়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১২ জুন) রাত পৌনে ১২টার দিকে সিএনজি (অটোরিক্সা) যোগে কক্সবাজার শহর থেকে গ্রামের বাড়ি রামু যাচ্ছিলেন অর্পন। আকস্মিকভাবে বিল্লাল অসংলগ্ন আচরণ শুরু করেন। প্রথমে অর্পনের ল্যাপটের ব্যাগ চেক করেন। এরপর তাকে গালিগালাজ শুরু করেন। এসময় বিল্লালের কথাবার্তা জড়িয়ে যাচ্ছিল বলে অভিযোগ অর্পনের। তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে বলেও জানান অর্পন।

অর্পন জানান, অটোরিকশা রামু-কক্সবাজার সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে গাড়ি দাঁড় করিয়ে কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলে পড়ে বিল্লাল। এতে তিনি আহত হন। এসময় গাড়ি থেকে তার ব্যবহৃত ল্যাপটপও রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান তিনি।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক অর্পন বড়ুয়া কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ও ছাত্রনেতারা।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer