প্রকাশিত: ১২/০৬/২০২০ ৩:০৪ পিএম
ফাইর ছবি

কক্সবাজার শহরকে রেড জোন ঘোষণার পর লকডাউন আরও কঠোর হচ্ছে শুক্রবার থেকে। লকডাউন কার্যকর করতে প্রশাসনের সাথে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নগরীতে কঠোর লকডাউন থাকবে ২০ জুন পর্যন্ত।

এদিকে স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ কঠোর হতে নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের প্রধান ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।

নজিবুল ইসলাম বলেন,‌ ‘করোনার সংক্রমণ বাড়লে কক্সবাজার শহরকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। ২০ জুন পর্যন্ত চলবে কঠোর লকডাউন। চিকিৎসা বা ওষুধ কেনা ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে কেবল ২ দিন খোলা থাকবে বাজার।’তিনি বলেন, ‘কক্সবাজার পৌর আওয়ামী লীগের ৩৫টি টিমের ১৮০ জন সেচ্ছাসেবক লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। শুক্রবার থেকে স্বেচ্ছাসেবকরা আরও কঠোর হবেন। যদি কেউ বিনা কারণে ঘর থেকে বের হন তাহলে তাদের ঘরে ফিরে যেতে বাধ্য করা হবে। ’

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...