প্রকাশিত: ০৪/০৯/২০১৮ ৮:০৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাটির তৈরি ঘরের দেয়াল হঠাৎ ধসে পড়ে দুই শিশু মারা গেছে। এই ঘটনায় শিশু দুটির মা আহত হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম শের আলী (৩) ও তার ছোট ভাই ইয়াসিন আলী (২)। তারা দুজন কাদিমাকাটা গ্রামের পুতন আলীর ছেলে। এই ঘটনায় আহত ওই মায়ের নাম আলমাস খাতুন (৩৪)। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক বলেন, কাদিমাকাটা গ্রামের পুতন আলীর স্ত্রী আলমাস খাতুন তাঁর দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মাটির তৈরি ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। দেয়ালের চাপে তিন বছর বয়সী শের আলী ঘটনাস্থলেই মারা যায় এবং তার ছোট ভাই ইয়াসিন আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবউল করিম প্রথম আলোকে বলেন, পুতন আলী স্ত্রী-পুত্র নিয়ে জরাজীর্ণ একটি বাড়িতে থাকতেন। ঘরের দেয়ালগুলো অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...