প্রকাশিত: ১৩/১১/২০২১ ৭:৪৮ এএম

এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে ভোটের একদিন পর মিলেছে ব্যালট পেপার ভর্তি বাক্স। শুক্রবার সকালে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় খুলতে এসে নৈশ প্রহরী এহসানুল হক প্রধান শিক্ষকের টেবিলের নিচে ওই ব্যালট বক্স দেখতে পায়। এ নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সাধারণ ভোটাররা জানান, চৌফলদন্ডীতে সুষ্ঠু ভোট গ্রহণ হয়নি। চৌফলদন্ডী ৬নং ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক কারচুপি হয়েছে। এই কেন্দ্রে নৌকার প্রার্থীর লোকজন সারাদিন প্রভাব বিস্তার করে জোরপূর্বক সিল মেরে ভোট আদায় করেছে। যার প্রমাণ ওই ব্যালট বক্স। এখানে চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর ভোটের ফলাফলও মিল নেই। বাক্সটিতে মেম্বার প্রার্থী আপেল, ফুটবল, চেয়ার‌্যান প্রার্থী ঘোড়া ও আনারসের বিপুল ব্যালট পেপার রয়েছে।

এদিকে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনীর উল গিয়াস এসে ব্যালট বাক্সটি নিয়ে যায়। এদিকে প্রতিদ্বন্দ্বী সাধারণ সদস্য ও নারী সদস্যরা অভিযোগ করেন, ভোটের দিন নির্বাচনী কারচুপির অভিযোগ এনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী মহিলা সদস্য পদপ্রার্থী হাসিনা আক্তারসহ আরও কয়েকজন প্রার্থী। এজেন্টদের অভিযোগ, সন্ধ্যার দিকে ভোট গণনা শেষে ফলাফল না জানিয়েই তাদের বের করে দেয়া হয়। এদিকে এ কেন্দ্রের ফলাফল পুনঃ গণনা করার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ ভোটারেরা।

উল্লেখ্যঃ চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী ১৩২৪, ঘোড়া প্রার্থী ১২২ ও আনারস প্রার্থী ১২৪সহ মোট ১৫৭০ ভোট পেয়েছে। এছাড়া মেম্বার পদপ্রার্থী আপেল ৬৬২, ফুটবল ৫৪৯, মোরগ ৫৭ সহ মোট ভোট পেয়েছে ১২৬৮। কিন্তু তারমধ্যে মেম্বার এবং চেয়ারম্যান প্রার্থী মোট ভোটের পার্থক্য ৩০২।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...