প্রকাশিত: ১৯/০৬/২০২২ ৩:৩৫ পিএম

কক্সবাজারে পেকুয়া ও কুতুবদিয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (১৯ জুন) দুপুর ১২টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নে চোল্লা পাড়ায় এবং দুপুর ১টার দিকে পেকুয়ার মগনামা ইউপির শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মগনামার স্থানীয় চেয়ারম্যান এবং কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পেকুয়ার রমজান আলী (৪৫)। তিনি একই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। কুতুবদিয়ায় মারা যাওয়ারা হলেন জেলে ইমতিয়াজ হোসেন (২৫) ও মো. করিম (৩৫)। তারা উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

বজ্রপাতে আক্কাস ও রমিজ নামে আরো দুই জেলে আহত হয়েছেন।

আহতদের বরাত দিয়ে উত্তর ধুরংয়ের স্থানীয় বাসিন্দা শাহেদুল ইসলাম মনির বলেন, ‘সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় ট্রলার সংস্কারের কাজ করছিলেন জেলেরা। দুপুর ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ট্রলারে থাকা চার মাঝি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিলে চিকিৎসক ইমতিয়াজ ও করিমকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান বলেন, ‘বজ্রপাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে করিম ও ইমতিয়াজ নামে দুইজন মারা গেছেন।’

পেকুয়ার মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, ‘রমজান আলী দুপুরে মাছ ধরতে বিলে যান। এ সময় বজ্রপাত হলে রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...