প্রকাশিত: ১১/০৭/২০১৭ ২:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত সহ বিভিন্ন মামলার পলাতক ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, থানার বিভিন্ন অফিসারদের সমন্বয়ে গঠিত টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে, উখিয়ার থায়ংখালী সাকিনের মাদক ব্যবসায়ী মৃত আলী আহম্মদের পুত্র আবুল আজিম (৩৪) ও দেলোয়ার হোসেন (৪৯), দরগাহ পাড়া ঈদঁগাও এলাকায় মাদক ব্যবাসায়ী আবুল কালাম (২৮), পলাতক আসামী পূর্ব গোমাতলী সাকিনস্থ আয়াছ প্রঃ আয়াছুর রহমান (৪৫), মোঃ ইসমাইল (৫০) ও মোঃ ওমর ফারুক (২৮)। বিজিবি ক্যাম্প এলাকা থেকে পলাতক আসামী মোঃ সালমান (২৪)। উত্তর রুমালিয়ারছড়া, হাশেমিয়া মাদ্রসার পাশে এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী মোঃ আবদুল্লাহ (২৮), উত্তর ডিককুল, হাবার্ড স্কুলের পাশে ছিনতাইকারী আলী হাসান (৩০) ও মোঃ হাসানকে থেকে গ্রেফতার করা হয়।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer