উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২৩ ৭:১৪ পিএম

আতিকুর রহমান মানিক

কক্সবাজারে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অপরাধে দু’জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার আদালত এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

আটক স্ট্যাম্প ভেন্ডার মালেক ও প্রকাশ সুকুমার প্রকাশ ভেন্ডারের কর্মচারী। তারা শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: শাহজাহান নূরী জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও মুহাম্মদ এহসানুল ইসলাম অভিযান চালিয়ে উপরোক্ত দুজনকে আটক করেন। তাদের কাছ থেকে দুইটাকা, পাঁচ টাকা ও দশ টাকাসহ বিভিন্ন মূল্যমানের নকল কোর্ট ফি উদ্ধার করা হয়েছে।
আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...