ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ৭:০৬ পিএম , আপডেট: ১৪/০৪/২০২৫ ৭:২৫ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে উত্তর নলবিলা এলাকায় আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্কে রশীদ আহমদ (৪৮) নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উত্তর নলবিলা দরগাহ পাড়ায় এই ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা দাবি করেন, স্থানীয় ছাত্রলীগ নেতা অমিত হাসানের নিহত বিএনপিকর্মী রশীদ আহমদের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয় এবং তারা হাতহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ নেতা অমিত হাসানের ভাই কামরুল হাসান ওরফে রোমা ও আরেক ভাই হেলাল উদ্দিন এসে তিনজন মিলে রশীদ আহমদকে লাঠি দিয়ে বেড়ধক পিটায় ও ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হলে রশীদ আহমদকে প্রথমে স্থানীয় বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১টার দিকে তিনি মারা যান।

এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। পরে আত্মগোপনে থাকা হামলকারী কামরুল হাসান ওরফে রোমাকে গ্রেফতার করা হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে বলে বলে জানান ওসি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...