প্রকাশিত: ১৬/১১/২০১৯ ১০:২৩ এএম

কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফের লেদা এলাকার জাকের আহমদের ছেলে মো. ইরফান (২৫) ও কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়ার হেমন্ত দাসের ছেলে কাজল দাস (৫২)।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য লালদিঘী এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৯৫০ পিস হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে র‍্যাব।

তিনি বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...