
কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করার কথা জানিয়েছে র্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফের লেদা এলাকার জাকের আহমদের ছেলে মো. ইরফান (২৫) ও কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়ার হেমন্ত দাসের ছেলে কাজল দাস (৫২)।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য লালদিঘী এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৯৫০ পিস হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে র্যাব।
তিনি বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।