উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ৬:২০ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশিয় ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ দেখা দিয়েছে। এর ধারাবাহিকতায় আর্জেন্টিনা সমর্থকদের জন্য আইনি পরামর্শসহ বিভিন্ন ধরনের আইনি সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া।

এ ঘোষণা দিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই আইনজীবী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অফার! অফার! আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য আইনি পরামর্শ ও আইনি যে কোনো সার্ভিস ফ্রি।’

এ বিষয়ে শিপ্ত বড়ুয়া বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের প্রতি আন্তরিকতার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আর্জেন্টাইন সমর্থকরা প্রয়োজনীয় আইনি পরামর্শ গ্রহণের পাশাপাশি বিভিন্ন আইনি বিষয়ে সহযোগিতা পাবেন।

এদিকে এ ঘোষণা ইতোমধ্যে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগ বলে উল্লেখ করছেন। এছাড়া ফুটবলের উন্মাদনার মধ্যেই এমন ব্যতিক্রমী ঘোষণায় আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer