রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট
সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

ঢাকা: ঘূর্নিঝড় কবলিত কক্সবাজার সমুদ্র সৈকতে আটকা পড়েছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা ও তার মা। নির্মাতা মোহন খানের ‘সমুদ্র মেঘ বৃষ্টি’ নামের একটি ঈদ নাটকের শুটিংয়ে সম্প্রতি তিনি সেখানে যান।তানজিন তিশা ছাড়াও এই মুহূর্তে নির্মাতা মোহন খান ও ডি এ তায়েবসহ শুটিং ইউনিটের অনেকেই অবস্থান করছেন সেখানে।
তিশা জানান, আমার সঙ্গে আমার মা এসেছেন। ঘূর্নিঝড়ের খবর শুনে আমরা হোটেল বদল করে অন্য হোটেলে উঠেছি। ফ্লাইট বন্ধ। তাই ফিরতেও পারছি না। চারিদিকে থমথমে আবহাওয়া। সৈকতে কেউ নেই। অনেক শুটিং ইউনিট ঘূর্নিঝড়ের খবর শুনে তড়িঘড়ি করে সড়কপথেই ফিরে গেছে।
পাঠকের মতামত