উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:৩৮ এএম

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ খাদ্য সামগ্রীর বাজার তদারকির অংশ হিসেবে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি আইসক্রিম কারখানা, একটি আচার তৈরীর কারখানা ও একটি সুপারশপকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
অভিযানে শহরের লারপাড়া এলকার মুনতাইজ আইসক্রিম কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং, স্যাকারিন দিয়ে ভেজাল আইসক্রিম তৈরীর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লারপাড়ার নাজিম আচার কারখানাকে নকল বিএসটিআই নাম্বার ব্যবহার করে প্যাকেটাজাত আচার বাজারজাতকরণের দায়ে ১০ হাজার টাকা এবং শহরের বদর মোকাম এলাকায় একটি সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরি, ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতীত নিজস্ব মোড়কে বিভিন্ন পণ্য বাজারজাতকরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে র‌্যাব, আনসার, বিএসটিআই টিম।
অভিযানে প্রসিকিউশন দিয়েছেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর জহরলাল পাল ও বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...