প্রকাশিত: ২৮/০৫/২০১৭ ৬:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ পিএম

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার সদরের গোমাতলী থেকে ৫টি অস্ত্র, ২টি কিরিচ ও ৩টি গুলির খালি খোসা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

রোববার সকালে গোমাতলী এলাকার একটি চিংড়ি ঘেরে র‌্যাব এ অভিযান চালায়। এসময় কলিম উল্লাহ ও রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করে র‌্যাব-৭। আটককৃত দুজন গোমাতলী এলাকার চিহ্নীত সন্ত্রাসী।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানিয়েছেন, অবৈধ অস্ত্র মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একটি চিংড়ি ঘেরে অভিযান চালায়। এ সময় তল্লাশী করে দেশীয় তৈরী ৫টি অস্ত্র, ২টি কিরিচ ও ৩টি গুলির খালি খোসা সহ ২ জন চিহ্নীত সন্ত্রাসীকে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়ের করে তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer