প্রকাশিত: ১২/০৭/২০২১ ৮:০৭ পিএম

প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন।

বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

এর পর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer