প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৮:০০ এএম

Jessore-bg20160806205339নিউজ ডেস্ক::

যশোরে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন (২৬) নামে টেকনাফের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

কামাল হোসেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ডেইলপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

শনিবার (০৬ আগস্ট) বিকেলে যশোর-মাগুরা সড়কে চেকপোস্ট বসিয়ে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ কামালকে আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কর্মকর্তা খায়রুল আলম সন্ধ্যায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। বিকেল ৩টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৬৩) অভিযান চালিয়ে কামাল নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম প্রায় ১২ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer