ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ৮:০৩ পিএম , আপডেট: ০৯/০৪/২০২৫ ৮:০৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে নদীতে গোসল করতে নামে দুই শিশু। একপর্যায়ে তারা স্রোতের তোড়ে ডুবে যায় এবং নিখোঁজ হয়।

নিহত শিশুরা হলো— দক্ষিণ কাকারার মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) এবং প্রবাসী ছাবের আহমদের মেয়ে ও মাসুমের ফুফাতো বোন আসমা (৬)। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চকরিয়ার লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় পায়ে হেঁটে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ডুবে যান এক অজ্ঞাত যুবক। নদীর প্রবল স্রোতে সাঁতরে উঠতে না পেরে তিনি নিখোঁজ হন। পরে বুধবার সকালে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।

ওসি শফিকুল ইসলাম জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...