ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ৮:০৩ এএম

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ভ্যালু চেন স্পেশালিস্ট’ পদের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। ৭ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ভ্যালু চেন স্পেশালিস্ট

পদসংখ্যা: ১টি

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: কৃষি অর্থনীতি, কৃষি, ব্যবসায় প্রশাসন/অর্থনীতি, অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে বিএসসি ডিগ্রি। জেন্ডার স্টাডিজ বিভাগে পড়াশোনা করা থাকলে বাড়তি সুবিধা থাকবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের বয়সসীমা: সর্বনিম্ন ২৮ বছর।

কর্মস্থল: জামালপুর।

বেতন: ৮০ থেকে ৯০ হাজার টাকা। এ ছাড়া রয়েছে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ১টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫।

পাঠকের মতামত

এইচএসসি পাসে শিক্ষক নিয়োগ দিচ্ছে এনজিও কোডেক, কর্মস্থল উখিয়া ও টেকনাফ

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জাতিসংঘের শরণার্থী ...

এইচএসসি পাসে রামুতে ৩৭ জনকে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “চাইল্ড সেফটি-নেট প্রজেক্ট, রামু” সহায়তাকারী পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের ...

৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সিভিল ...