ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ৯:০৭ পিএম

ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) ওমানের পানজা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মো. সায়মন (২৫) ও রাউজানের মো. জসীম (৪৫)। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে আছে।

রাউজানের ওমান প্রবাসী মো. সাইদ জানান, শনিবার রাত ১২টার দিকে তারা পানির ট্যাংক পরিষ্কারের কাজ করতে যান। প্রথমে সায়মন নিচে নামেন সেই নিচ থেকে ওপরে ওঠে না আসায় পরে জসীম দেখতে যান। তিনিও আরও নিচ থেকে ওপরে ওঠে আসেনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে ট্যাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মো. সায়মনের অনেক স্বপ্ন ছিলো, প্রবাসে টাকাপয়সা আয় করে দেশে একটি বাবা-মায়ের জন্য ঘর করবেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়েনি। দেশের মায়া ত্যাগে করে পরিবারের হাল ধরতে ওমানে আসলেও তাকে যেতে হবে কফিন বন্দি হয়ে। এছাড়াও নিহত মো. জসীম রাউজানে বসবাস করলেও তার নিজ বাড়ি বরিশাল বলে তিনি জানিয়েছেন

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer