উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১২/২০২২ ৯:৪৬ এএম

সৌদি আরবে ওমরা করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মো. তানভীর আহমেদ (২১) নামে এক প্রবাসীর। রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর আহমেদ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার একমাত্র ছেলে। তানভীর সৌদি আরবের নভেলটি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত তানভীরের চাচতো ভাই মো. বেলাল আহমেদ বলেন, ‘এক বছরও হয়নি, ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে সৌদি আরব যায় তানভীর। মাসিক বেতনে যা টাকা পেতেন তা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছিলেন। ওমরা হজ করে শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানভীর। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায় পুলিশ। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়।

একমাত্র উপার্জন সক্ষম ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তানভীরের বাবা বকুল মিয়া। তানভীরের মরদেহ যেন দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে দেয় সরকার, দাবি জানিয়েছে তার পরিবার।

এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও মহোদয়ের কাছে আবেদন করবো তানভীরের মরদেহ যাতে সরকার দ্রুতই দেশে আনার ব্যবস্থা করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer