প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৭:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৩ এএম

ডেস্ক রিপোর্ট::
ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত সময় পার করে সপরিবারে পবিত্র ওমরাহ্ হজ পালন করতে সৌদি আরব যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে চতুর্থবারের মতো শিরোপার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের পরবর্তীতে দ্বিপাক্ষিক সিরিজে লড়ছে স্বাগতিকরা। মাশরাফি যেহেতু টেস্ট স্কোয়াডে নেই তাই নাতিদীর্ঘ বিরতিটায় হজ পালন করে কাজে লাগিয়েছেন।

সিরিজের শেষের দুই দিন পরই অর্থাৎ সোমবার (২৯ জানুয়ারি) রাতে সপরিবারে ঢাকা ছাড়েন মাশরাফি। তবে যাওয়ার আগে বিষয়টি বলে যাননি কাউকে। কারণ ধর্ম-কর্ম যতটা সম্ভব নিরবে-নিভৃতে করতে পছন্দ করেন ক্যাপ্টেন। তাই হয়তো ব্যাপারটি আড়ালেই থেকেছে।

কিন্তু মাশরাফি ওমরাহ করতে যাবেন আর সেটা আড়ালে থাকবে তা কি করে হয়? হ্যাঁ, সেটাই হল সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার কল্যাণে তার ওমরাহ করার ব্যাপারটি জানাজানি হয়ে যায় সর্বত্র। এমনকি হজ পালনের সময় সৌদিতে অবস্থানকালে পরিবারের সঙ্গে তোলা অনেক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তার মধ্যে উল্লেখ্যিত এই ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফেসবুকের খেলাধুলার বিভিন্ন গ্রুপ, পেইজে তার এই ছবিটি পোস্ট করা হচ্ছে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer