ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ১১:০৩ এএম

পৃথক চার পদে মোট ৪৯৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিল্ড কানুনগো

পদের সংখ্যা: ৬

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: গার্ড গ্রেড-২

পদের সংখ্যা: ১১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: আমিন

পদের সংখ্যা: ২২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: পয়েন্টসম্যান

পদের সংখ্যা: ৩৫১

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ব্যতীত সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।

আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েসাইটে http://br.teletalk.com.bd গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২১ এপ্রিল, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer