ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৫ ৮:০৩ পিএম

শ্বাসরুদ্ধকর ও নাটকীয় এক লড়াইয়ে সুপার ওভারে ভারতকে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল রাইজিং স্টারস বাংলাদেশ দল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আকবর আলীর নেতৃত্বাধীন দল। শুরুটা ছিল দুর্দান্ত—ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম মাত্র ৪.২ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ৪৩ রান।

জিসান ১৪ বলে ২৬ রান করে ফিরলেও এরপর বাংলাদেশ ‘এ’ দল দ্রুত কয়েকটি উইকেট হারায়। তবে সোহান একপ্রান্ত ধরে রেখে দায়িত্বশীল ইনিংস খেলেন। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হন।

এদিন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি উল্লেখযোগ্য সঙ্গ দিতে না পারলেও শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ ‘এ’ দল।

এর আগে ২২ বছর পর এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer