প্রকাশিত: ১২/০৮/২০২২ ৮:০২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলার ঘোনারপাড়া তেইনাকাটা) এলাকায় সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার সাথে জড়িতদের চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কক্সবাজার পরিবেশ আদালত। আগামী ২৫ আগষ্টের মধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালককে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হছে

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এহছানুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।
এবিষয়ে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহী নূরী বলেন, ৮ আগষ্ট একটি জাতীয় দৈনিকে পিএমখালীর পাহাড় কাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি বিচারকের নজরে আসে। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করেই স্বপ্রণোদিত আদেশটি দিয়েছে বিচারক।
তিনি আরো বলেন, প্রতিবেদনে মাটি কেটে বিক্রি করা হচ্ছে তার সচিত্র প্রমান থাকলেও কে বা কারা বিক্রি করছে সেই বিষয়টি নেই। এটিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত, পাহাড়ের কি পরিমাণ মাটি কাটা হয়েছে, তা নিরুপন করার নির্দেশ দিয়েছে আদালত।
প্রশাসনিক কর্মকর্তা আরো বলেন, এটির পরবর্তী তারিখ ২৫ আগষ্ট। এরমধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালককে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...