ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ৩:৪৯ পিএম

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িতে ঘটেছে হামলার ঘটনা।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী এসব নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ছিল এনসিপির মতবিনিময় সভা। অনুষ্ঠান শেষে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হন দলটির নেতারা। গাড়িবহর উপজেলা পরিষদ এলাকা পার হতে গেলে সারজিস আলমের গাড়িতে হামলা হয়।

এতে কেউ হতাহত হওয়ার খবর মেলেনি। হামলার পরপরই উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, এপিবিএন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গোলাপগঞ্জের এই হামলার ঘটনা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তার অভিযোগ, ‘বিএনপির সন্ত্রাসীরা’ এতে জড়িত। গাড়িতে আমি, সারজিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম।’

মিতু বলছেন, ‘এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের, পিছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে।’

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে গাড়িবহরে হয় হামলা। ওই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ি করেন দলটির নেতারা। পরদিন হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর একাধিকবার পুলিশের বাধায় পড়ে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer