প্রকাশিত: ২৩/০৭/২০২২ ৮:০১ এএম

রোহিঙ্গা গণহত্যা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে চলমান মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে কোর্টের প্রেসিডেন্ট জুয়ান ই ডোনাহো প্রায় ৫০ মিনিটের রায়ে মিয়ানমারের চারটি আপত্তি খারিজ করে দেন। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘এই মামলা চলবে কি চলবে না, বা কোর্টের অধিকার আছে কি নেই, রায়ে সব পরিষ্কার হয়েছে। রায়ে বলা হয়েছে, এই মামলা চালানো নিয়ে আর সমস্যা নেই। সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন মিয়ানমার কিছুটা কোণঠাসা। মামলায় লড়া ছাড়া তাদের উপায় নেই।’

রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে, মিয়ানমারের আপত্তি খারিজ

আদালত রায়ে উল্লেখ করে, ২০২১ সালে মিয়ানমার চারটি প্রিলিমিনারি অবজেকশন দেয় এবং এর ফলে মূল মামলা স্থগিত হয়ে যায়।

দুই পক্ষের শুনানির পর আদালত বলে, অবজেকশন ১, ৩ ও ৪ সর্বসম্মতিক্রমে খারিজ হয়েছে এবং অবজেকশন ২ ১৫-১ ভোটে খারিজ হয়েছে।

প্রথম অবজেকশনে মিয়ানমার আপত্তি করেছিল, এই মামলা পরিচালনার অধিকার কোর্টের নেই। দ্বিতীয় অবজেকশন ছিল, এ ধরনের মামলা করার জন্য কোনও দেশের সর্বজনীন ক্ষমতাও নেই। তৃতীয় অবজেকশন হচ্ছে, রোম স্ট্যাটুটের আট নম্বর আর্টিকেল এখানে প্রযোজ্য নয় এবং চতুর্থ অবজেকশন হচ্ছে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনও বিরোধ ছিল না।

কোর্টে মিয়ানমারের মিলিটারি সরকারের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৯ সালে অং সান সুচি কোর্টে দাঁড়িয়ে মিয়ানমারকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমানে তার দল কোর্টকে জানিয়েছে তারা রোহিঙ্গাদের সমর্থন করে। এতে মিয়ানমার সরকার দুর্বল হয়ে পড়বে।’

এক্ষেত্রে বাংলাদেশের কী করণীয় জানতে চাইলে তিনি বলেন, এই মামলা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব নেই। ফলে এর সুষ্ঠু পরিচালনার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দরকার। এক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে হবে।

২০১৯ সালে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...