প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৩:৪৩ এএম

ডেস্ক রিপোর্ট::
জেলার ৮ উপজেলার মধ্যে এখনো করোনার ভয়াল থাবা পড়েনি দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। প্রায় দেড় লক্ষ মানুষের সচেতনতা ও নিরাপত্তা প্রদানে উপেজলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আন্তরিক প্রচেষ্টায় দ্বীপটিকে এখনও করোনামুক্ত রাখা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

করোনা প্রতিরোধ কমিটির প্রধান হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, বিভিন্ন কোয়ারেন্টিনে থাকা ৭৭ জনের করোনা টেস্ট নেগেটিভ হয়েছে। গত শুক্রবার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ ১৭ জন এবং শনিবার আরো ২৬ জনের ব্লাড স্যাম্পল প্রেরণ করা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজে। এদের রিপোর্ট যদি ভাল আসে তবে তারা অনেকটাই আশাবাদী করোনামুক্তই থাকতে পারে কুতুবদিয়া।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা ৫২ জনের মাঝে ৭ জন ছাড়া সবার ১৪ দিন শেষ হয়েছে। তারা সুস্থ আছেন। অপরদিকে ৮টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১৪৮ জন প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৭৩ জনের ১৪ দিন শেষ ও রক্ত পরীক্ষা নেগেটিভ হওয়ায় তারা বাড়ি ফিরেছে। বর্তমানে ২ জন নারী সহ ৭৫ জন বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেন্টারে কোয়ারেন্টিনে আছে। উপজেলায় ডাকবাংলো, হোটেল সহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক রুম কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার মো: জিয়াউল হক মীর জানান, দ্বীপের পার্শ্ববতী উপজেলা সহ জেলার ৭ উপজেলায় করোনার থাবা পড়েছে। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কুতুবদিয়াকে করোনা মুক্ত রাখতে। ঘাট পারাপার সহ প্রতিটি পয়েন্টে পাহারা বসানো হয়েছে। পুলিশ আনসার সহ ৩৬ জনের একটি স্বেচ্ছাসেবক টীম কাজ করছে। তবে এ ধারা অব্যাহত রাখতে দ্বীপবাসিকে আরো সচেতন ও সহযোগীতা করতে হবে। ব্যক্তি স্বার্থের চেয়ে দ্বীপকে করোনামুক্ত রাখাটা এখন গুরুত্বপুর্ণ আরো বেশি। এখন পর্যন্ত এ উপজেলায় কেউ করোনায় আক্রান্ত না হওয়ায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন তিনি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...