ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৬ ১০:০৪ পিএম

চট্টগ্রাম বন্দরে আজ সোমবার দুটি জাহাজ থেকে ৬৮ হাজার মেট্রিক টন ডিজেল খালাস শুরু হয়েছে। ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি ওকট্রি’ জাহাজে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ও ‘এমটি কেপ বনি’তে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। এর বাইরে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেনবাহী জাহাজ ‘এমটি নেভি সিয়েলো’ এরই মধ্যে বাংলাদেশের জলসীমায় ঢুকেছে।

সব মিলিয়ে ৫টি জাহাজে আসা এক লাখ ৪২ হাজার মেট্রিকটন ডিজেল ও ২৭ হাজার মেট্রিকটন অকটেন দেশের চলমান সংকট সমাধানে বড় ধরনের ভূমিকা রাখবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন জানান, আজ সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে ৬৮ হাজার মেট্রিকটন ডিজেল খালাস শুরু হয়।

তিনি আরও জানান, গত ১৯ দিনে দেশীয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত ১৫ হাজার ১৭০ টন অকটেন নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন সরবরাহ করেছে সুপার পেট্রো পিএলসি। প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেলও দিয়েছে বিপিসিকে।

এছাড়া, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড অকটেন দিয়েছে ৩ হাজার ২৬৪ টন, পেট্রল ১ হাজার ২৫৪ টন এবং ডিজেল ১ হাজার ৮৯৬ টন। অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রল এবং ৫১৮ মেট্রিকটন ডিজেল সরবরাহ করেছে বিপিসিকে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer