প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৯:৩৬ পিএম
1474384292উখিয়া নিউজ ডেস্ক::
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মারিখালি সেতুর পাশে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় ৫ দিনেও জানতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁও থানা পুলিশের একটি টহল দল হাত-পা ভাঙা ও মাথা ফাঁটা অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দায় শেষ করেন তারা।
পরে গত রোববার সকালে সোনারগাঁও থানার এএসআই আবুল কালাম আজাদ তার পরিচিত এক রোগীকে দেখতে গিয়ে ওই বৃদ্ধাকে মহিলা ওয়ার্ডের ফ্লোরে যন্ত্রণায় ছটফট করতে দেখে তার চিকিৎসার দায়িত্ব নেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা কিছু বলতে পারেন না বলে জানা গেছে। কেউ তার পরিচয় জানতে পারলে তার সঙ্গে ০১৭৭৭৫১৩৬৮১ মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে মারাত্মক আহত বৃদ্ধার শারিরীক অবস্থার অবনতি হলে গত সোমবার রাত ১১ টার দিকে এএসআই আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস যোগে বৃদ্ধাকে ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে ভর্তি করেন। বর্তমানে মারাত্মক আহত বৃদ্ধা এএসআই আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন। এএসআই আবুল কালাম আজাদের এমন মানবিকতা দেখে পুলিশের সুনাম সোনারগাঁওয়ের সাধারণ মানুষের মুখে মুখে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer