ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০১/২০২৬ ৭:০৭ পিএম

মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কর্মসূচি (এইচএসএমপি)

নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা ১৯৭২ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মূল লক্ষ্য হলো সকল প্রকার শোষণ ও বৈষম্যমুক্ত এমন একটি পৃথিবী গড়ে তোলা; যেখানে প্রত্যেকের তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ থাকবে। ব্র্যাক কর্মক্ষেত্রে সততা, অন্তর্ভুক্তি, কর্মদক্ষতা এবং উদ্ভাবনে বিশ্বাস করে।

• পদের নাম : প্যারাসাইকোলজিক্যাল কাউন্সেলর (মহিলা)
• সেকশনের নাম : চাইল্ড প্রোটেকশন
• পদের সংখ্যা : ১১
• কর্ম এলাকা : উখিয়া/টেকনাফ
প্রধান দায়িত্ব সমূহ :
• নির্ধারিত থানা পরিদর্শন, মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান এবং নির্ধারিত এলাকায় নিয়ে মিটিং পরিচালনা করা।
• মা ও শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ, মানসিক স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং প্রয়োজনীয় রেফার নিশ্চিত করা।
• পরিবারের অন্যান্যদের মানসিক সমস্যা চিহ্নিতকরণ, সেবা প্রদান ও প্রয়োজনীয় রেফার করা।
• মানসিক সমস্যা চিহ্নিত করা, শিশু ও অভিভাবকদের প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা।
• নিয়মিত অধিভুক্তির সংখ্যা অর্জন ও অগ্রগতি নিশ্চিত করা।
• শিশু সুরক্ষা এবং সুরক্ষা পরিকল্পনা তৈরি করতে শিশু সুরক্ষা কেসওয়ার্কার এবং মা কেয়ারগিভারদের সাথে সমন্বিতভাবে কাজ করা।
• সাইকো-এডুকেশনের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রদান ও আচরণগত পরিবর্তন উৎসাহিত করা।
• গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান এবং রেফার নিশ্চিত করা।
• মা ও শিশু মানসিক স্বাস্থ্য বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান।
• সুবিধাভোগী এবং কমিউনিটি সদস্যদের সাথে ইতিবাচক এবং কার্যকর সম্পর্ক গড়ে তোলা এবং কার্যক্রম সম্পর্কে সুবিধাভোগীদের তথ্য দিয়ে অবহিত রাখা।
• কমিউনিটি এবং সুবিধাভোগীদের সাথে মাসিক, ত্রৈমাসিক বৈঠকের ব্যবস্থা করা।
• কর্মসূচির তথ্য নির্ভুলভাবে রেজিস্ট্রেশন এবং মাসিক ও সাময়িক রিপোর্ট প্রদান।
• সুরক্ষা ঝুঁকিতে থাকা উপকারভোগীদের চিহ্নিত করা; অপব্যবহার, অবহেলা, সহিংসতা এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং শিশু সুরক্ষা নীতিমালা অনুসারে প্রয়োজনীয় সহায়তা, নির্দেশনা এবং যথাযথ সেবা প্রদান করা।
• দলের সদস্যদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, প্রশিক্ষণ এবং অনুশীলন করা এবং ব্র্যাক পদ্ধতি অনুসারে কাজ বাস্তবায়ন নিশ্চিত করা।
• কোন অভিযোগ/অভিযোগ উত্থাপন সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে করা এবং অনুসরণ করা।
• কর্মসূচির নির্দেশনা নিয়মিত গ্রহণ ও প্রদান করা।
• ব্র্যাক সুরক্ষা নীতি মেনে চলা।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ
অভিজ্ঞতা : শিশু/মহিলা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন : ১৫,০০০ টাকা
আগ্রহী প্রার্থীদের প্রোফাইল নতুন ও হালনাগাদ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি আগামী ০২/০২/২০২৬ ইং তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
প্রোগ্রাম অফিস, এইচএসএমপি ব্র্যাক অফিস, পালংখালী (যোগ দিন হাসপাতালের বিপরীতে), উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer