প্রকাশিত: ১৭/০৪/২০২০ ৭:৩২ এএম

উখিয়া নিউজ ডটকম::
করোনা ভাইরাসের কারণে লকডাউনের মাঝেও থেমে নেই ইয়াবা বানিজ্য। করোনা নিয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততাকে কাজে লাগাচ্ছে ইয়াবা কারবারি সিন্ডিকেট। এ মহামারির মধ্যে প্রতিদিনই ইয়াবা নিয়ে আটকের ঘটনা ঘটছে। এরি ধারাবাহিকতায় উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উখিয়ার মরিচ্যা এলাকার ইয়াবা গডফাদার আলমগীর (৩৫) কে ৪ হাজার ইয়াবাসহ আটক করেছে।

থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু,র নির্দেশনায় উখিয়া থানার এ এস আই শামীমের নেতৃত্বে একদল পুলিশ গুরা মিয়া গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে সিএনজি থামিয়ে ৪ হাজার ইয়াবাসহ আলমগীরকে আটক করে।
জানা গেছে আটক ইয়াবা গডফাদার আলমগীর সব্জি বিক্রেতা থেকে ছিনতাইকারী,অতঃপর ইয়াবা কারবার করে গডফাদারের তালিকায় নাম লেখায়। তার বিরুদ্ধে চট্রগ্রাম সহ বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে বলে জানা উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer