প্রকাশিত: ০৬/০৩/২০১৭ ৯:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

জমিজমা সংক্রান্ত সমস্যা নিরসনের জন গুরুত্বপূর্ণ দপ্তর উখিয়া ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রমে ব্যাপক উন্নয়ন হয়েছে। পুরো অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম একনজরে তদারকিসহ দালাল মুক্ত পরিবেশে সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামরা।

দপ্তরের সামনেই ঝুলানো হয়েছে সেবা সমুহের নীতিমালা সম্বলিত ফেষ্টুন। কর্মচারীদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেবার ধরন পাল্টে যাওয়ার চিত্র অনুধাবন করে উখিয়া ভূমি অফিসে আসা কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলা হলে তারা জানান, চলমান সেবা কার্যক্রম খুবই সন্তোষজনক।

উপজেলা সহকারি কমিশনার ভূমি নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান আন্তরিকতায় সম্পূর্ণ ভিন্নভাবে তার দপ্তর পরিচালনায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য আগত সেবা প্রাপ্তরা তাঁকে ধন্যবাদ জানান।

এককালে দুর্নীতিতে ভরাডুবি এ ভূমি অফিসে এখন যার কাজ সে নিজেই আদায় করার মতো একটি পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আজ শনিবার সকালে ভূমি অফিস ঘুরে সেবা প্রত্যাসী মনখালী পালংখালীসহ বেশ কয়েক জনের সাথে কথা হয় ভূমি অফিসের চলমান কার্যক্রম সংক্রান্ত ব্যাপারে। তারা জানান, দূরদুরান্ত থেকে আসা সেবা প্রত্যাসী লোকজন অফিসে বসার পরিবেশ হয়েছে।

বিশেষ করে জালিয়াপালং ইউনিয়নের প্রত্যন্ত জনপদে অসংখ্য সহজসরল মানুষ নামজারি খতিয়ান করতে গিয়ে ইতিপূর্বে যে হয়রানির শিকার হয়ে মানসিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তা মনে হয় ভবিষ্যতে আর হবে না। ভূমি অফিসের চলমান কার্যক্রম ও সেবামুখী কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার, আচার আচরণে এমনটাই মনে হচ্ছে।

প্রবীণ আ’লীগ নেতা বাদশাহ মিয়া চৌধুরী। তার প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ভূমি অফিসের প্রতিটি কক্ষে একটি করে সিসি ক্যামরা স্থাপন করা হলে কাজের স্বচ্ছতা ও কর্মকর্তাদের দক্ষতা আরো দ্বিগুন বেড়ে যেত। অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত পরিবেশে সাধারণ জনগণ ভূমি অফিসের সেবা গ্রহণ করে আত্মতৃপ্তি পেত। ভূমি অফিসের সার্বিক পরিবেশ ও কাজের গুণগন মানোন্নয়নের জন্য সহকারি কমিশনার ভূমিকে সাধুবাদ জানান।

এব্যাপারে জানতে চাওয়া হলে সহকারি কমিশনার ভূমি নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান জানান, সরকারি অফিসের নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সাধারণ জনগণের প্রাপ্য সেবা প্রদান করাটাই হচ্ছে আমার লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন, এ অফিসে যোগদান করার পর থেকে পুরো ভূমি অফিসকে ঢেলে সাজানোর চিন্তা রয়েছে, তবে কিছু বাধ্যবাধকতার কারণে অনেক কাজ ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না। তিনি আরো বলেন, ক্রমান্বয়ে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ভূমি অফিস রয়েছে এগুলো কাজের গুণগতমান, সেবা প্রদান সহ সার্বিক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer