প্রকাশিত: ২৩/০৫/২০২২ ১০:১৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২২ মে) বিকেলে উখিয়া-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালীর মৃত সৈয়দ কাশেমের ছেলে মো. ইসমাইল জয়নাল (২২), উপজেলার খারাইংঘোনার মো. ইসমাঈলের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঘোনারপাড়ার নুর মোহাম্মদের ছেলে জোবায়েদ উদ্দিন (২১)।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি টমটম তল্লাশি করে ইসমাইল, জসিম ও জোবায়েদকে আটক করে। এসময় জয়নালের কাছ থেকে উদ্ধার প্লাস্টিকের বস্তার ভেতরে ইট সদৃশ স্কচটেপ ও কাগজ মোড়ানো পোটলা থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পরে গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...