প্রকাশিত: ২০/০৫/২০১৬ ১১:০০ এএম , আপডেট: ২০/০৫/২০১৬ ৩:২২ পিএম

pic-2মাহমুদুল হক বাবুল, উখিয়া ::
উখিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে এবার মেম্বার প্রার্থী হয়েছেন কুতুপালং এলাকার অপরাধ জগতের ডন চিহ্নিত মানব পাচারকারী ও রোহিঙ্গা যুবক হত্যাকান্ডে অন্যতম আসামী কুতুপালং পূর্ব পাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে নুরুল কবির( প্রকাশ দাড়ী ভুট্রো)। সে গত ২৯ নভেম্বর রাত ৮ টার দিকে মানব পাচারের বকেয়া টাকার অজুহাত দেখিয়ে রেজিষ্ট্রাট ক্যাম্পের নুরুল আলমের নুরুল হাকিম (২১) কে বেধড়ক মারধর পূর্বক গুরুতর জখম করে হাত পা  বাধা অবস্থায় সড়কে চলাচলরত গাড়ী নিচে ওই রোহিঙ্গা যুবককে ফেলে দিয়ে থাকে নির্মম ভাবে হত্যা করে। খবর পেয়ে রোহিঙ্গা যুবক হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) উখিয়া মোঃ মালেক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে নিহত রোহিঙ্গা যুবকের পিতা নুরুল আলম বাদী হয়ে নুরুল কবির প্রকাশ দাড়ী ভুট্রোকে প্রধান আসামী করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং  ০৫ তারিখঃ ৫/১২/২০১৫ইং ধারা ঃ  ৩০২/৩৪ দ: বি। নিহতের পিতা নুরুল আলম প্রতিবেদককে অভিযোগ করে বলেন, বর্তমানে তারা হত্যাকারীদের অব্যাহত হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানান। তিনি আরো বলেন আসন্ন ইউপি নির্বাচনের আগে তার বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলাটি আপোষ দিয়া না হলে আমাকে ও আমার পরিবারকে আমার ছেলের মত হত্যা করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer