১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫
চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া একযোগে ৫৩ টি সরকারী,বেসরকারী প্রতিষ্টানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা কোয়ার্টার সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীন,বিশেষ অতিথি ছিলেন যথাত্রুমে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুর ইসলাম।
উপজেলা মৎস কর্মকর্তা এরশাদ বিন শহীন জানান,রাজস্ব খাত থেকে বরাদ্ধ নিয়ে ৫৩ টি সরকারী,বেসরকারী প্রতিষ্টানে একযোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। মোট পোনার পরিমান ২৯৫ কেজি। পোনা মাছের মধ্যে রয়েছে রুই,কাতলা,মৃগেল,কালিবাউস ইত্যাদি।
পাঠকের মতামত