প্রকাশিত: ১৮/০৮/২০১৮ ৯:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক – উখিয়ার পালংখালী ইউনিয়নের মধ্যম ফারিরবিল গ্রামের জসিম উদ্দিন (৩৫) কে উখিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার বিকালে গ্রেপ্তার করেছে। সে বদিউজ্জামানের ছেলে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শাহিনুর রহমান জানান, নেশার টাকার জন্য সে তার ৭০ বছর বয়সী মাকে মারধর করে এবং তার বোনকে অপহরন করে আটকিয়ে রাখে। গ্রামবাসী শত চেষ্টা করেও তার হাত থেকে মা ও বোনকে উদ্ধার করতে না পারায় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম উদ্দিন পালংখালী এলাকার একজন শীর্ষ ইয়াবা পাচারকারী। তার মাধ্যমে ইয়াবা পাচার, খুচরা বিক্রির সুযোগে গ্রামের অধিকাংশ যুবসমাজ এখন ইয়াবা আসক্ত হয়ে পড়েছে। সে যেন জেল থেকে ছাড়া না পায় সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, ধৃত জসিম উদ্দিন একজন দুদর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির ইয়াবা পাচারকারী তার বিরুদ্ধে ইয়াবা পাচার ও সেবনকারী হিসাবে মামলা রুজু করা হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...