প্রকাশিত: ১২/০৭/২০১৯ ১১:৪৩ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
সারাদেশে যেভাবে একের পর এক শিশু ধর্ষণের শিকার হচ্ছে কিছু নরপশু হাতে।তারই ধারাবাহিকতায় এবার কক্সবাজারের উখিয়ায় এক ইমামের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ছাত্রীর মা নুর আশা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ রিপোর্ট লেখাকালীন পযর্ন্ত মসজিদের ইমামকে আটক করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়ায় এ ঘটনা ঘটে।
ছাত্রীর পিতা আলি আকবর বলেন এ ঘটনায় দোষী নুরুল আমিনের ফাসি দাবি করেন। রবিবার মা মেয়ে নিয়ে থানায় যেতে হবে। মামলার বাদী নুর আশা বলেন এ ধরনের কাজ যে করতে পারে তাকে পুড়িয়ে মারা উচিত।দ্রূত গ্রেফতার করতে হবে নরপশু ঐ ইমামকে।

উখিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ !

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়াডের ইউপি সদস্য আবদুর রহিম বলেন এ ধরনের একটি ঘটনা ঘটেছে।ঘটনাটি যদি সত্যি হয় তাহলে ঐ ইমামকে আটক করে শাস্তি দাবী জানাচ্ছি।
উখিয়া থানার উপ পরিদর্শক মিল্টন পাল নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১৯। তারিখ ১২/৭/২০১৯।
এ ঘটনায় আসামীকে ধরতে পুলিশী অভিযান চলছে । এর আগে, এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য সালিশে সে ইমামকে এক লাখ টাকা জরিমানা করেন।
জানা গেছে, স্থানীয় একটি সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুপুর ১২টায় স্কুল থেকে ঘরে ফিরছিল। পথিমধ্যে ডেইল পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আমিন তাকে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে কৌশলে মসজিদে নিয়ে যায়।
পরে মসজিদের ভেতর নিয়ে ইমাম তাকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি মসজিদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবা-মাকে একথা জানায়। এ ঘটনার পর থেকে ইমাম পলাতক রয়েছে।
ধর্ষক নুরুল আমিন রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া এলাকার সব্বির আহমদের ছেলে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer