প্রকাশিত: ১৪/০৯/২০১৮ ৯:৫৬ পিএম , আপডেট: ১৪/০৯/২০১৮ ১১:১৮ পিএম

 

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম:

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বায়ান্ন হাজার জরিমানা আদায় করেছে। আজ বেলা সাড়ে ১২টায় এ অভিযান চালানো হয়। উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এ অভিযান চালায় ।

এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দ্বায়ে টেকনাফের মোঃ মোজাম্মেল হোসেন কে ৫০০০০ (পঞ্চাশ) হাজার টাকা ও উখিয়ার ধুরুমখালীর আবছারকে মোটরযান আইন- ১৯৮৩ অনুযায়ী ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অন্যায়কারী কে কোন প্রকার ছাড় নয়, অবৈধভাবে খাল, বিল, ছড়া থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ বিপর্যয় ঘটে, ফসলী জমি ভেঙ্গে যায়, ব্রীজ, কালভার্ট এর ক্ষতি হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহবান জানান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...