প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৭:০৫ পিএম , আপডেট: ০৮/১০/২০১৮ ৭:৩৯ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম :
উখিয়া উপজেলায় পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ও নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ করে নিল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, উখিয়া উপজেলা শাখা।

আজ সোমবার (৮ অক্টোবর) বেলা ১০ টায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বরণ ও সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় ফুল দিয়ে সহকারী শিক্ষক থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২২ প্রধান শিক্ষককে সংবর্ধনা ও সদ্য নিয়োগপ্রাপ্ত ৪১ সহকারী শিক্ষক-শিক্ষিকাকে বরণ করে নেওয়া হয়।

মাষ্টার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

বক্তারা পিছিয়ে পড়া উখিয়ার শিক্ষা ব্যবস্থাকে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষককে যথাযথভাবে দায়িত্ব পালন করে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, উখিয়া উপজেলার সদস্য শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃৃৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান।

 

 

 

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...