প্রকাশিত: ২০/০৭/২০১৮ ১১:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৮ এএম

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার ফলিয়া পাড়া গ্রামে শুক্রবার (২০ জুলাই) মাগরিবের সময় দুটি শিশু পাওয়া গেছে। একটা মেয়ে (৫) ও একটা ছেলে (৭) শিশু।

মাগরিবের সময় দুটি শিশুকে এলোমেলো হাঁটতে দেখেন স্থানীয়রা। সন্ধা হলেও শিশু দুটিকে এদিকওদিক হাঁটতে দেখে সন্দেহ হলে তাদের পরিচয় ও ঠিকানা জানতে চায় পুতিক্কার ছেলে শাহাজানের পুত্রবধূ শিশু দুটি কোন সঠিক ঠিকানাও পরিচয় দিতে না পারায় দুজনকে তাদের ঘরে নিয়ে আসেন। এখন শিশু দুটি শাহাজানের ঘরে রয়েছে। শাহাজান বলেন শিশু দুইটিকে তাদের মা-বাবার হাতে তুলে দিতে চাই। শিশু দুটির সন্ধান পেতে ০১৮৭৪-৬৫১৯৭৬ (শাহাজান) ও ০১৮১৫-৬৩৭১৮৪ (শামসু বলি) নাম্বারে যোগাযোগ করুন।

পাঠকের মতামত

মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত

কক্সবাজার টেকনাফের হ্নীলা হোয়াইক্যং সীমান্তে বিকট শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি, ধারণা করা হচ্ছে মিয়ানমারের ওপারে ...