রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...
শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বুড়ির ঘর নামক এলাকায় ডিবি পুলিশ যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ১০ ক্যান বিয়ার সহ ২ জনকে আটক করা হয়েছে। বিয়ার বহনের দায়ে একটি সিএনজি গাড়িটি জব্দ করা হয়। কক্সবাজারস্থ ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার সকালে কুতুপালং বুড়ির ঘর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেন। এ সময় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হল উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হোছন আলী (৩২) ও পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী রহিমা খাতুন (৩০)। উখিয়া থানার ওসি আবুল খায়ের ও থানার ডিউটি অফিসার বিষ্ণু সত্যতা স্বীকার করেন।
পাঠকের মতামত