প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ১০:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১২ পিএম

সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোওয়ানরা টেকনাফ থেকে কক্সবাজার গামী যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ৯ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা সহ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া গ্রামের মোহাম্মদ মেহের আলীর স্ত্রী লায়লা বেগম (৪৫) কে আটক করেছে। মরিচ্যা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, সকাল ১১ টার দিকে আটক লায়লা কে বৃহস্পতিবার দুপুরে রামু থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে উখিয়ার বেশ কয়েকটি মহিলা ইয়াবা পাচারকারী সিন্ডিকেট আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ছোঁখ ফাকি দিয়ে ইয়াবা পাচার করে যাচ্ছে। লায়লা তাদেরই একজন। জানা গেছে, লায়লার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া সদরের প্রভাবশালী ইয়াবা কারবারি আতাউল্লা সিন্ডিকেটের। উখিয়া থানার দূর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে উখিয়া সদরের ডাকবাংলো এলাকাকে ঘাটি হিসেবে ব্যবহার করে আতাউল্লা সিন্ডিকেট বর্তমানে মহিলা ও যুবসমাজকে দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer