প্রকাশিত: ২০/০৪/২০২০ ৭:০৯ এএম

সরওয়ার আলম শাহীন ::
টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় করোনা আক্রান্ত আম ব্যবসায়ীর সাথে যাওয়া গাড়ীর ড্রাইভার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নিদানিয়া গ্রামের মৃত সোলাইমানের পুত্র দিল মোহাম্মদের বাড়ী লকডাউন ঘোষনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘর থেকে কারো বাইরে যাওয়া বন্ধ থাকবে। এছাড়া দিল মোহাম্মদ ও তার সাথে থাকা আরেক ড্রাইভার সোনাইছড়ি গ্রামের মৃত ফরিদ আলমের পুত্র জাহাঙ্গীরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

টেকনাফে করোনা আক্রান্ত রোগীর সাথে যাওয়া ড্রাইভার হিসেবে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দিল মোহাম্মদের নাম উঠে আসায় তৎপর হয়ে উঠে উখিয়া উপজেলা প্রশাসন। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে দিল মোহাম্মদের নিদানিয়া গ্রামের বাড়ীতে ছুটে যান উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী। সাথে ছিলেন জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও ইনানী ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী জানান,আমরা রাতে গিয়েই ড্রাইভার দিল মোহাম্মদের বাড়ী লকডাউন ঘোষনা করেছি এবং ড্রাইভার দিল মোহাম্মদকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। আজ সোমবার দিল মোহাম্মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাটানো হবে।
ইউএনও নিকারুজ্জামান আরো জানান,ড্রাইভার দিল মোহাম্মদের সাথে জাহাংগীর নামের আরো একজন ড্রাইভার ছিল। খবর নিয়ে তার বাড়িও লকডাউন করা হবে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...