ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৩/২০২৬ ৩:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত শিক্ষা কার্যক্রমে সহকারী শিক্ষক (Assistant Teacher – Primary RC) পদে জনবল নিয়োগ দেবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC)। জাতিসংঘের শরণার্থী সংস্থা এর সহায়তায় পরিচালিত “Education and Protection for Rohingya Refugee Children (EPRC)” প্রকল্পের আওতায় এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: Assistant Teacher (Primary-RC)
পদের সংখ্যা: মোট ৯ জন (KTP RC- ৫ জন, NYP RC- ৪ জন)
বেতন: মাসিক ১২,৫০০ – ১৫,০০০ টাকা
কর্মস্থল: উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার

শিক্ষাগত যোগ্যতা

  • ন্যূনতম এইচএসসি বা সমমান পাস
  • এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ‘A’ গ্রেড থাকতে হবে

অন্যান্য যোগ্যতা

  • ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে
  • ইংরেজিতে ক্লাস পরিচালনার সক্ষমতা থাকতে হবে
  • রোহিঙ্গা/চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝতে ও বলতে পারলে অগ্রাধিকার
  • শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

বয়স

১৬ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের হাতে লেখা আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে—

  • শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট (SSC ও HSC)
  • জাতীয় পরিচয়পত্র
  • জন্ম নিবন্ধন সনদ
  • চেয়ারম্যান সনদ
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬, দুপুর ২টা পর্যন্ত।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

প্রজেক্ট ম্যানেজার
UNHCR–CODEC EPRC Project
উখিয়া, কক্সবাজার

অথবা
কামরুল ইসলাম বিল্ডিং, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন
মেইন রোড, উখিয়া, কক্সবাজার

অথবা
এরিয়া অফিস, নয়া পাড়া রেজিস্টার্ড ক্যাম্প
টেকনাফ, কক্সবাজার।

বি.দ্র.: কোনো ধরনের তদবির বা প্রভাব খাটানো হলে প্রার্থিতা বাতিল করা হবে। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার অধিকার সংরক্ষণ করে।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer