জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮/১১/২০২৬ ৯:৪৪ পিএম

১০ হাজার পিস ইয়াবাসহ আলোচিত উখিয়ার সোলতান আহমদ পুলিশের হাতে আটক হয়েছেন। কিন্তু তাঁর আটকের পরও উখিয়ায় ইয়াবা কারবারের কথিত একটি সিন্ডিকেটের অন্য সদস্যদের নিয়ে প্রশ্ন রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এই চক্রের সদস্যরা উখিয়া থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছেন। একজন আটক হলেও চক্রের অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

পানের দোকান থেকে হোটেল ব্যবসা, এরপর গাড়ি ও কোটি টাকার বাড়ি, উখিয়ায় সোলতান আহমদের বিত্তবৈভব নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ছিল। এবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তাঁর আটকের খবর ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসে কথিত এই সিন্ডিকেট।

স্থানীয় সূত্রের অভিযোগ, চক্রের সদস্যরা নিজেদের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মাদক কারবার পরিচালনা করে আসছেন। তাঁদের মধ্যে নাসির নামে এক পান দোকানদার, জসিম নামে এক সবজি ব্যবসায়ী এবং ফাইজুল ইসলাম নামে এক বিকাশ ও টেলিকম ব্যবসায়ীর নাম আলোচনায় রয়েছে। আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।

পুরোনো একটি ছবিতে সোলতান আহমদের সঙ্গে আরও কয়েকজনকে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, ছবিতে থাকা কয়েকজনের বিরুদ্ধেও ইয়াবা কারবারে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...