উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ৮:০৩ এএম , আপডেট: ১৫/০৪/২০২৫ ৯:৫৯ এএম

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দিতে না পারা সেই ১৩ জন পরীক্ষার্থী অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেয়েছে। অন্যদিকে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের অভিযুক্ত প্রধান শিক্ষককে মো. ইউনুসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কামরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন,উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বাংলা প্রথম পরীক্ষায় তারা অংশ গ্রহন করতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মো. ইউনুসকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার থেকে ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।

উখিয়ার রুমঁখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।

এর আগে প্রবেশপত্র না পেয়ে গত বুধবার এসএসসির প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ওই ১৩ শিক্ষার্থী। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভাঙচুরের চেষ্টা করেন।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র আনতে গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেনি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...