এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ৬:৫৩ পিএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে।

রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া সদর বিটের কুতুপালং এলাকায় কয়েকটা অভিযান চালিয়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে বনায়ন উপযোগী করে সাইনবোর্ড টাঙিয়ে দেন বন-কর্মকর্তারা।

সদরবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনায়নের অনেক জমি কিছু প্রভাবশালীরা জবরদখল করে স্থাপনা গড়ে তুলে বিভিন্ন এনজিও ও অন্যন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে বড় ধরণের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এসব বনের জমি গুলোতে বাগান করতে উখিয়া রেঞ্জ নিয়মিত জবরদখল মুক্ত অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ কুতুপালং ৯নং ওয়ার্ডের আব্দুর রহিম,কামাল উদ্দিন ,সৈয়দ উল্ল্যাহ এর দখলে থাকা ১৫ একর জমি উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা শাহীনুর ইসলাম (এসিএফ) জানান, বনভুমি পুনঃউদ্ধারে উখিয়া রেঞ্জ তৎপরতা চালাচ্ছে। এইখানে কেউ বাধা দিলে বন-আইনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের প্রতিনিধি হিসাবে বনজসম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকেই আমরা এসব অভিযান চালাচ্ছি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...