ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০২/২০২৫ ১০:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত একমাত্র সরকারী মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারী মহিলা কলেজ’ নামকরণ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজটির মূলক ফটকে থাকা শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নাম মুছে ফেলা হয়।

এর আগে ভেঙ্গে ফেলা হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শহীদ মিনারে থাকা শেখ মুজিবের প্রতিকৃতি।

এসময় তরুণ আইনজীবী ব্যরিস্টার সাফফাত ফারদিন চৌধুরী বলেন, ” ভারতে বসে শেখ হাসিনা টেলি কনফারেন্সের ফ্যাসিবাদ বিরোধীদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন, আমরা তাকে স্পষ্ট করতে চাই দেশের ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ বিরোধী শক্তি এর সমুচিত জবাব দিবে।”

২৪ এর গণঅভ্যুত্থানের ছয় মাস পূর্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা’র ধানমন্ডি ৩২ এ অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।

ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার লক্ষ্যে ঘোষিত ২৪ এর আন্দোলনকারীদের এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়ে। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer