ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ৪:৩৩ এএম

উখিয়ার কোট বাজার – ভালুকিয়া সড়কে ইট বোঝাই ডাম্পার ও যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে ৫ জন মারাত্মক আহত হয়েছে। এদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে ভালুকিয়া সড়কের ভেলুয়ার মার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলো, রত্না পালং ইউনিয়নের চাকবৈটা গ্রামের সিএনজি ড্রাইভার আব্দুল মাজেদ (২২) ও সাইফুল ইসলাম (৫০) হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামের মুবিনা আক্তার (৬০)। অপর দুজনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি (কক্সবাজার থ ১১৭২০১) কোট বাজার হতে ভালুকিয়া যাওয়ার পথে ইট বোঝাই দ্রুতগামী ডাম্পার (ঢাকা ন ২১৫৮) সাজোরে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা শিকার হয়ে সিএনজি দুমড়ে মুছড়ে যায় । এতে ৫ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...