ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ৪:০৯ এএম

কোম্পানীর স্যাম্পলের জন্য তৈরি ঔষুধ বিক্রির জন্য রাখা, এন্টিবায়োটিক রেজিস্ট্রার না রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় উখিয়ার বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মার্চ) উপজেলার জনবহুল স্টেশন কোর্টবাজার ও মরিচ্যা বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন।এ সময় বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি এবং এন্টিবায়োটিক রেজিস্ট্রার না রাখা, কসমেটিকস আইন অমান্য করে ঔষধ বিক্রি কার্যক্রম পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫টি মামলায় ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,” কোটবাজারও মরিচ্যার কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে কোম্পানির স্যাম্পল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধও বিক্রির উদ্দেশ্যে দৃশ্যমান অবস্থায় রেখেছে, তাছাড়া অনেকেই এন্টিবায়োটিক বিক্রির নিয়ম ভঙ্গ করায় তাঁদেরকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ব্যবসায়ীদেরকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করতে ও এন্টিবায়োটিক রেজিস্ট্রার নিয়মিত রাখার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...